প্রিন্ট এর তারিখঃ May 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
ফ্যাসিবাদবিরোধী লড়াকু সৈনিক এনসিপি'র নেত্রী রাফি আর নেই

বুধবার (৮ এপ্রিল, ২০২৬) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। তিনি স্বামী ও দুই শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) রাজনীতির এক পরিচিত মুখ এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সক্রিয় লড়াকু সৈনিক রাফিয়া সুলতানা রাফি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রাফিয়া সুলতানা রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাহসী ও স্পষ্টভাষী এই নেত্রী পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -৭ আসনের গণভোটের প্রার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তাঁর পৈতৃক বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এনসিপি'র কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিয়ন তাঁর ফেসবুক একাউন্টে বলেন, রাফিয়ার অকাল মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি সকল নেতাকর্মী শোকাহত, আপুর পরিবার ও তার ছোট সন্তানদের আল্লাহ ধৈর্য্য ধরার তৌফিক দান করুক। শোক সইবার শক্তি দান করুক।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
স্বত্ব © নাগরিক মিডিয়া লিমিটেড ২০২৬