nagorik
প্রকাশ : May 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারী সদরে এনসিপির চমক: প্রার্থী হচ্ছেন আলোচিত মানবিক চিকিৎসক ডা. কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: 
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর রাজনৈতিক অঙ্গনে বড় চমক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দলটির জেলা সদস্য সচিব ও জননন্দিত মানবিক চিকিৎসক ডা. মোঃ কামরুল ইসলাম দর্পণের নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার এনসিপির কেন্দ্রীয় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম সারাদেশের ১০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন। এই তালিকায় নীলফামারীর দুটি গুরুত্বপূর্ণ উপজেলায় তরুণ ও উচ্চশিক্ষিত নেতৃত্বকে প্রাধান্য দিয়ে বিশেষ চমক দেখিয়েছে দলটি।

ডা. কামরুল ইসলাম দর্পণ জেলাজুড়ে একজন ‘মানবিক চিকিৎসক’ হিসেবে পরিচিত। তাঁর মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর নীলফামারী সদর উপজেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের মতে, ক্লিন ইমেজের একজন পেশাজীবী প্রার্থীকে বেছে নেওয়ায় নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসবে।

মনোনয়ন পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. মোঃ কামরুল ইসলাম বলেন, “আমি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের সেবা করে আসছি। এখন বৃহত্তর পরিসরে জনগণের সেবা করতে এবং একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়তে চাই। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। একইসঙ্গে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসদ থেকে এনসিপি: এক পদবিহীন কর্মীর রাজনৈতিক সংগ্রামের গল্প

1

ভোলার দৌলতখানে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ইউনিয়ন বিএনপির কার্যা

2

দেশের মুখ উজ্জ্বল করলেন বিজ্ঞানী ড. জামিনুর রহমান

3

জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটি গঠন

4

যুব শক্তির ( এনসিপি) কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনো

5

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তলন বন্ধ করার জন্য যৌথ অভিযান

6

বেতন বাড়ানোর ঘোষণা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

7

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

8

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মান

9

তিস্তা মহাপরিকল্পনা:কতকাল অপেক্ষায় থাকবে উত্তরাঞ্চল?

10

নীলফামারী সদরে এনসিপির চমক: প্রার্থী হচ্ছেন আলোচিত মানবিক চি

11

নীলফামারী প্রেসক্লাবের আজ নির্বাচন হয়েছে, সেই জয়ী নবনির্বাচি

12

মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

13

গুরু যখন লঘুর ভূমিকায়: শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ন

14

আমি সাংবাদিক না’ সংসারের দুঃখ কষ্ট ভুলতে ভিডিও করি!

15

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংসদে বিল পাস

16

ডিমলায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নেতৃত্বে অসামান্য অবদান

17

নীলফামারীতে এনসিপি'র প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার ঘোষণা: আস

18

সুখবর, সুখবর, সুখবর—নীলফামারীতে প্রতি শুক্রবার মিলবে বিশেষায়

19

দলীয় প্রতীকে হচ্ছে না পৌরসভা নির্বাচন, সংসদে বিল

20