nagorik
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মানববন্ধন

বাজারে খোলা সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে অন্তত ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের দামও বেশি রাখা হচ্ছে। কার্যকর তদারকির অভাবে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সরবরাহ সংকট তৈরি করার প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) চৌরঙ্গী মোড়ে দুপুরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নীলফামারী জেলা শাখা আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি সাংবাদিক আল-আমিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম রাজা, ডিমলা উপজেলা (ক্যাব) এর সহ-সভাপতি আনোয়ার, কিশোরগঞ্জ উপজেলা ক্যাব এর সাধারণ সম্পাদক কায়দে আজম প্রমূখ। 
নেতৃবৃন্দ বলেন, সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন তেলের মূল্য ১৮৫ টাকা এবং বোতলজাত তেলের মূল্য ১৭০ টাকা হলেও বাস্তবে বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে লিটারে প্রায় ৩০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একইভাবে খোলা পাম তেলও নির্ধারিত ১৬২ টাকার পরিবর্তে ১৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব তথ্য প্রমাণ করে যে বাজারে কার্যকর তদারকির অভাব রয়েছে এবং অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে।ক্যাব মনে করে, এটি শুধু একটি বাজার অস্থিরতা নয়, বরং ভোক্তার মৌলিক অধিকার-ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি ও নিরাপদ খাদ্য গ্রহণের অধিকার-এর সুস্পষ্ট লঙ্ঘন। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যের সরবরাহ কমিয়ে দেওয়া এবং অতিরিক্ত দামে বিক্রি করা একটি সংগঠিত প্রতারণা, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী (ক্যাব) সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক বি এম খাজা নেওয়াজ সহ ক্যাব এর জেলা ও উপজেলার সকল সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মান

1

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংসদে বিল পাস

2

কীর্তির স্বীকৃতি মৃত্যুঞ্জয়ী মাহেরীন চৌধুরীর: স্ত্রীর হয়ে রা

3

জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটি গঠন

4

তিস্তা মহাপরিকল্পনা:কতকাল অপেক্ষায় থাকবে উত্তরাঞ্চল?

5

বেতন বাড়ানোর ঘোষণা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

6

বাসদ থেকে এনসিপি: এক পদবিহীন কর্মীর রাজনৈতিক সংগ্রামের গল্প

7

হাসিনার লুটপাটের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব

8

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফি'র মৃত্যুতে নাহিদ ইসলামের শ

9

নীলফামারী প্রেসক্লাবের আজ নির্বাচন হয়েছে, সেই জয়ী নবনির্বাচি

10

নীলফামারী সদরে এনসিপির চমক: প্রার্থী হচ্ছেন আলোচিত মানবিক চি

11

দলীয় প্রতীকে হচ্ছে না পৌরসভা নির্বাচন, সংসদে বিল

12

ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ: ‘বিএনপির সঙ্গে পথচলা আর সম্ভব নয

13

বিএনপির হিপোক্রেসি: দুই জমজের এককে স্বীকৃতি, অন্যকে অস্বীকার

14

দেশের মুখ উজ্জ্বল করলেন বিজ্ঞানী ড. জামিনুর রহমান

15

মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

16

গুরু যখন লঘুর ভূমিকায়: শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ন

17

যুব শক্তির ( এনসিপি) কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনো

18

সুখবর, সুখবর, সুখবর—নীলফামারীতে প্রতি শুক্রবার মিলবে বিশেষায়

19

ডিমলায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নেতৃত্বে অসামান্য অবদান

20